বিএনপি-জামায়াতের তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ অবরোধ কর্মসূচির সোমবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে। এ অবরোধ আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী চলবে।
সিলেটে অবরোধ সমর্থনকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিএনপি-ছাত্রদলের নেতা কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২জনের নাম জানা গেছে এরা হলেন মিজানুর রহমান ও সাবুল মিয়া। দুই জনই বিএনপির কর্মী।দৈনিকসিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আজবাহার আলী শেখ পিপিএম।

সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে স্লোগান দিতে থাকে বিএনপি-ছাত্রদলের নেতা কর্মীরা। এসময় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে অবরোধকারীরা।

যখনই কোন গাড়ি দেখতে পায় তারা তাকে ধাওয়া দিচ্ছে। এসময় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *