জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে আবুল হোসেন লিচু (৪২) নামের এক ব্যাক্তি খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে ঘটেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত আবুল হোসেন লিচু (৪২) জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।

জানা যায়, আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদ (২২) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে।

এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ (২৫) ও মামন আহমদসহ (২১) কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হোসেন স্থানীয় একটি বাজারের চা দোকানী ছিলেন।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের তিনটি টিম খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানাগেছে, পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *