সিলেটে ৪ জুন থেকে ডাকা পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেট পুলিশ কমিশনারের সঙ্গে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সব সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প, ও ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন পুলিশ কমিশনার। তার সঙ্গে যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কমিশনারের আশ্বাসের ভিত্তিতে ৪ জুনের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

২৬ মে সিলেট শাহপরাণ থানার পীরেরবাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *