আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণের লক্ষ্যে সোমবার বাদ তারাবীহ জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় কার্যালয় ভার্থখলা মাদরাসায় কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির বাজার মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন পণ্যের বাজার দর যাচাই করে সিলেটের স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ ধার্য করা হয় জনপ্রতি অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম আটা অথবা এর মূল্য ৬০ টাকা করে ৯৯ টাকা, আদায়ের সুবিধার্থে ১০০ টাকা।

তাছাড়া খেজুর দিয়ে জনপ্রতি ফিতরার পরিমাণ হলো ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর মূল্য ২৭০ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ৮৯১টাকা, আদায়ের সুবিধার্থে ৯০০ টাকা এবং কিসমিস দিয়ে দিলে জনপ্রতি ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর মূল্য ৪৫০ টাকা কেজি দরে ৩ কেজি ৩০০গ্রামের মূল্য ১৪৮৫ টাকা, আদায়ের সুবিধার্থে ১৫০০ টাকা।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা ওলীউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা সালিম আহমদ সোলাইমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *