সিলেটে নগরে নিজ বাসার বাথরুমের গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের ভাঙাটিকর এলাকার দারোগা বাড়ি থেকে মাছুম আহমদ (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়।

বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় বাসার বাথরুমে মাছুমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির ইনচার্জ রমাকান্ত’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল অনুযায়ী তরুণ আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনও বলতে পারছেন না মাছুম কী কারণে আত্মহত্যা করেছেন। তবে নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *