দীর্ঘ ১৯ বছর পর সিলেট জে’লা যুবদলের কাউন্সিল কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।তার পরদিন রোববার মহানগর যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে ভোট প্রদানের বুথে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) কা’ম’রুজ্জামান দুলাল।

জানা গেছে, সিলেট জে’লা যুবদলের কাউন্সিল রেজিস্টারি মাঠে এবং মহানগর যুবদলের কাউন্সিল কেন্দ্রীয় মু’সলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।

একাধিক যুবদল নেতারা জানান, কাউন্সিলরদের উপর তাদের নেতাদের নানা চাপ থাকে। কাকে ভোট দেওয়া হয়েছে, এর ছবি তুলেও দেখাতে হয় নেতাদের। এতে কাউন্সিলররা নেতার চাওয়ার বাইরের কাউকে ভোট দিতে পারেন না।

এ বিষয়টি যাতে এবার না ঘটে, সেজন্য ভোটের বুথে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে কাউন্সিলররা তাদের ইচ্ছেমতো যে কাউকে ভোট দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *