সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সহকর্মীর ছু’রিকাঘাতে এক চীনা নাগরিক নি’হত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় এ ঘটনাটি ঘটে।

পু’লিশ জানায়- সিলেটের জালালাবাদ থা’নাধীন কুমা’রগাঁও পাওয়ার স্টেশনে কর্ম’রত ১২ জন চীনা নাগরিক কোতোয়ালি থা’নাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে বাড়ি নাম্বার ১১/৯ বাসার পঞ্চ’ম তলায় ভাড়া থাকতেন। আজ সকাল ৮ টার দিকে দুই চীনা নাগরিকের বাধানুবাদ শুরু হয়। এর একপর্যায়ে একজন অ’পরজনকে ছু’রিকাঘাত করলে উক্ত বাসাতেই নি’হত হন চীনা নাগরিক মি. শানজি (৪৮)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি মডেল থা’নার ওসি এস এম আবু ফরহাদসহ ঊর্ধ্বতন কর্মক’র্তারা।

ওসি এস এম আবু ফরহাদ জানান, তারা রাতে কাজ করে সকালে এসে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অ’পরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মি. শাও নামে একজন মি. শানজিকে ছু’রিকাঘাত করলে বাসাতেই শানজি মা’রা যান। এ ঘটনায় মি. শাও-কে আ’ট’ক করা হয়েছে।

ওসি আরও জানান, লা’শ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের ম’র্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া চীনা দূতাবাসকে খবর দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *