সিলেটে প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে এসব মাদক উদ্ধার করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল- ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫ হাজার ৬০১ বোতল মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা, বাংলা মদ (লুজ) ১৯৭ লিটার, ভারতীয় তামাক পাতা ২৪৭ কেজি, গাঁজা ১৪ হাজার ৬৮২ কেজি, বিয়ারের ক্যান দুই হাজার ২৩৭টি, ভারতীয় পাতার বিড়ি চার কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮৫০ পিস, সিগারেট ১১ লাখ ৩০ হাজার ২০০ পিস।

বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার উপ-মহাপরিচালক সেলিম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরো বলা হয়, ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *