সিলেটে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী ও ২ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ২টি ধারালো চাকু জব্দ করেছে পুলিশ।

শুক্র ও শনিবার নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জুয়া খেলা থেকে আটককৃতরা হলেন-সুনামগঞ্জের শাল্লা উপজেলার টুকচানপুর গ্রামের মতিনুর রহমান (৩০) ও তার ভাগনা জামিল হক (২০)। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় আটককৃতরা হলেন-জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মনাফ মিয়া (৫৫), বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁওয়ের আলতাব হোসেন আলতাফের ছেলে কামরুল (২৩) ও কিশোরগঞ্জের বাজিতপুর থানার নান্দিনা বাজিতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সাগর (২৬)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ২টার দিকে নগরের সুরমা মার্কেটের সামন থেকে পথচারীর গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে জড়িত ৪ ছিনতাইকারীকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৭৪ হাজার টাকার মধ্যে ৪৩ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহ্নত ২টি চাকু জব্দ করা হয়েছে। এ ঘ্টনায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরক্রমে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরে চাষনী পীরের মাজার সংলগ্ন শানু মিয়ার রিকশার গ্যারেজ থেকে দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করে এসএমপির গোয়েন্দা পুলিশ।তারা হল, মহানগরের এভারগ্রিন ঝেরঝেরিপাড়ার কিতাব আলীর ছেলে মো. জিয়া মিয়া (৪৩) ও রায়হোসেন এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪১)। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *