সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে মানবপাচারকারী চক্রের দুই সদস্যসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মানবপাচারকারী চক্রের সদস্যরা হলেন-গোয়াইনঘাট উপজেলার মাইজগাঁও উত্তর প্রতাপপুর গ্রামের মো. জুয়েল আহমেদ এবং উত্তর প্রতাপপুর গ্রামের মো. ফকরুল ইসলাম।

আটক অন্যান্যরা হলেন মো. ইস্রাফিল আহমেদ (৩২), মো. নূর হাসান (২৬), মো. ফরিদ ব্যাপারী (২৩), মো. সুমন (২৫) ও জান্নাত (২৮)।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৯ আগস্ট) রাতে ব্যাটালিয়নের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সংগ্রামপুঞ্জি এলাকা দিয়ে মানবপাচারকারী চক্রের মাধ্যমে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর এবং সংগ্রাম বিওপির টহলদল বর্ণিত এলাকায় অবস্থান গ্রহণ করে।

তিনি আরও বলেন, আনুমানিক রাত ৯টার দিকে মানবপাচারকারী চক্রের দুই সদস্যের সহায়তায় পাঁচজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল স্থানীয়দের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *