বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরও ১ হাজার মেট্রিক টন চাল, নগদ ও ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ২০ লাখ টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ করে মোট ১ হাজার মেট্রিক টন চাল, ১ কোটি করে ২ কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে প্রদানের জন্য ৩ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *