সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী বাইপাস এলাকায় সকাল ১১টার দিকে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে বিএনপি জামায়াতের কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসতে দেখে দ্রুত রাস্তা ছেড়ে তারা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) আজ অবরোধের তৃতীয় দিন । সকালে সিলেট মহানগরীর ভেতরে বিএনপি-জামায়াতের তৎপরতা খুব একটা চোখে পড়েনি। রিকশা-অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। কিছু দোকানপাটও খুলেছেন ব্যবসায়ীরা।

সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ককের দক্ষিণ সুরমার উপজেলার কুতুবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা।

পরে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

এই মহাসড়কের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে মিছিল করতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।

এদিকে অবরোধের র্তৃতীয় দিনেও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করতেও দেখা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *