দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।

সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান এসময় সিলেট ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেন তিনি।

সিলেট-১ আসনে ৫ জন প্রার্থী আছেন।। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম; আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা; ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার; এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত আসন ভিত্তিক প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা চলমান থাকবে।

প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *