সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।

মেয়র প্যানেলে অন্তর্ভূক্ত হতে ৮ জন পুরুষ ও ৫ জন নারী কাউন্সিলর প্রার্থী হন। এর মধ্যে সর্বাধিক ২৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। আর আগেরবারের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ২৪ ভোট পেয়ে এবার প্যানেল মেয়র-২ নির্বাচিত হন। লিপন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর। আর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন সংরক্ষিত-৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানু।

এছাড়া প্যানেল মেয়র প্রার্থী হওয়া পুরুষ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ১৭ ভোট, ২৫নং ওয়ার্ডের তাকবির ইসলাম পিন্টু ১৩ ভোট, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ৯ ভোট, ১৮নং ওয়ার্ডের এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ৮ ভোট, ১৩নং ওয়ার্ডের সান্তনু দত্ত সন্তু ৭ ভোট ও ৮নং ওয়ার্ডের জগদীশ চন্দ্র দাশ ৫ ভোট পান।

নারী কাউন্সিলরদের মধ্যে সালমা বেগম ১৪ ভোট, নার্গিস আক্তার রুমি ১০ ভোট, শাহানারা বেগম ৭ ভোট ও রেবেকা বেগম ৩ ভোট পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *