সুনামগঞ্জ শহরের পৌর এলাকার নবীনগরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার বিকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর একই এলাকার অভিযুক্ত ইদ্রিস আলীর ছেলে আলা উদ্দিন (২০) পলাতক রয়েছে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাসায় কাজ করতে ও বাবা ভ্যান নিয়ে বাজারে গিয়েছিলেন। শনিবার বিকেলে নিজ বাড়ির পাশে উঠানে একাই খেলা করছিলো ছোট্ট শিশুটি। এসময় পাশের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে আলা উদ্দিন (২০) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাতে ১০ টাকা গুজে দেয়। পরে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি কান্না করতে করতে ঘরের বাইরে এলে প্রতিবেশিরা শিশুটির পড়নের কাপড় ভেজা দেখতে পান। ঘটনার পরপরই শিশুটির ভ্যান চালক বাবা ও গৃহকর্মী মা শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

রাতে ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের এসআই মতিউর রহমান ঘটনাস্থতে যান। রাত ভর অভিযান চালিয়ে অভিযুক্তকে ধরতে না পেরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করায় আলা উদ্দিনের বাবা ইদ্রিস আলী (৫০), মা দিল বাহার (৪৫), মামাতো ভাই জাহাঙ্গীর (২৫) ও বোন জামাই বিল্লাল হোসেনকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ভিকটিমের ভ্যানচালক বাবা বলেন, আমি ভ্যানগাড়ি চালাই। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। সন্ধ্যায় বাসায় গিয়ে শুনি পাশের বাসার ইদ্রিস আলীর ছেলে আলাউদ্দিন আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে মেয়েকে নিয়ে মেডিকেলে যাই। সকালে থানায় এসেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *