উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করায় সুনামগঞ্জে জেলার দুটি উপজেলায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও জেলা মহিলা দলের সভাপতি ছবি চৌধুরী ও শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্তের এই চিঠি সংবাদ মাধ্যমে পাঠিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গনেন্দ্র চন্দ্র সরকার ও গোলাপ মিয়া যথাক্রমে দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ছবি চৌধুরী দিরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির অনুলিপি দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল কে ও পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *