সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন মিয়া (২৬) ও উপজেলার দরগাপাশা গ্রামের নজরুল ইসলাম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজিন মিয়া ও নজরুল ইসলাম মোটরসাইকেলে আক্তাপাড়া থেকে শান্তিগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় ডাবরঘাট থেকে দরগাপাশাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *