সুনামগঞ্জে ভূয়া পুলিশ সাজা এক ব্যক্তি ও তার সহযোগীকে আটক করেছে বিজিবি। সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে পুলিশ পরিচয়ধারী বাকির হোসেনকে (২৮) আটক করা হয়।

তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের আবু চাঁন মিয়ার ছেলে তিনি। এসময় তার সহযোগী মোটরসাইকেল চালক তাবারক হোসেনকেও (৩০) আটক করা হয়। একই উপজেলার দক্ষিণ গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারক।

বিজিবি জানায়, পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে তাবারকের মোটরসাইকেল চড়ে পাওনাদার বাকির হোসেন পুলিশের পোশাক পরে সীমান্তের গামারীতলা পৌঁছালে মাছিমপুর বিওপি টহলদলের সন্দেহ হয়। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরে এসেছেন দুজন।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার একেএম জাকারিয়া কাদির জানান, ধৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *