সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে তোফায়েল আহমদ (৪৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত তোফায়েল আহমদ এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এক পর্যায়ে দুজনই রাগ করে পৃথক কক্ষে চলে যান। দুপুরের দিকে পরিবারের সদস্যরা ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোফায়েল আহমদকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার পর উভয়েই আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *