হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে (৬০) আটক করা হয়েছে ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কাসেদ চৌধুরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি মাধবপুর থানায় আটক রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের নেতারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কাসেদ চৌধুরীকে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ যে বক্তব্য দিয়েছেন তা দেশ বিরোধী। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এমন বক্তব্য দিতে পারেন না।

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, চেয়ারম্যানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *