হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামের দুইজন। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়েন তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *