হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলা মামলায় গ্রেপ্তারকৃত আসামি চুনারুঘাট উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: রজব আলীর জামিন মঞ্জুরের তিন ঘণ্টার মধ্যে আবার জামিন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাহেলা পারভীন দুপুরে আসামীর জামিন মঞ্জুরের আদেশ প্রদান করেন। এসময় বাদীপক্ষের বিএনপি পন্ত্রী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় ঘন্টা খানেক আদালত মুলতবি থাকার পর পুনরায় আদালত কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাদীপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে আসামী মো: রজব আলীর জামিন স্থগিত চেয়ে রিভিশন আবেদন দাখিল করলে আদালতের বিচারক হাসানুল ইসলাম জামিন স্থগিত করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার মিছিলে হামলা মামলার ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সহ ৯৮ আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ১২ সেপ্টেম্বর রাত ৮টায় র‍্যাব ৯ এর সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি ইকরামুল আহাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শ্যামলী কাউন্টারের সামন থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি ওই মামলার দুই নম্বর আসামী এবং দীর্ঘ ১৩দিন ধরে কারাগারে রয়েছেন।

আজ বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করেন তার আইনজীবী এডভোকেট আবু সাহিদ। তার জামিন বিরোধিতা করেন বাদী পক্ষের বিএনপি পন্ত্রী আইনজীবী এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও এডভোকেট গুলজার খান একাধিক আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও আদালতে হট্রগোল সৃষ্টি হলে জেলা জজের বিচারক জামিন আদেশ স্থগিত করেন ।

এসব তথ্য নিশ্চিত করে বিবাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবু সাহিদ জানান, আমার আসামীর আইনগত সব প্রসেসিং শেষ এর মধ্যে বাদীপক্ষ রিভিশন করেন। আমি ন্যায় বিচার প্রার্থনা করছি ,আশাকরি আদালত বিবেচনা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *