আগামী ২ মে (শনিবার) প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন Tarique Rahman। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সিলেট সফর।

শনিবারের এ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে Prime Minister’s Office। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বর হোনের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় Tarique Rahman সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

সকাল সাড়ে ১০টায় তিনি Hazrat Shah Jalal Dargah জিয়ারত করবেন।

এরপর সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে Sylhet City Corporation গৃহীত প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টায় Sylhet District Stadium-এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫টায় Sylhet Shilpakala Academy-এ অনুষ্ঠিত দলীয় সভায় যোগ দেবেন তিনি।

সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *