৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় ও এসআই নুরুল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের সময় সিলেটের বিশ্বনাথ পৌরসভার খাজাঞ্চী রোডস্থ হাসান এবং হুসাইন ভেরাইটিজ স্টোরের সামনে থেকে তাকের আটক করা হয়।

আটককৃত মোঃ মঈন উদ্দিন (২৮) বিশ্বনাথের জানাইয়া গ্রামের রুস্তম আলী ছেলে।

এসআই মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *