গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে শাহপরাণ (রহ.) মাজার রোডের সাত রঙ চায়ের দোকানের বিপরীতের ছড়াতে তার লাশ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২৫ অক্টোবর বিকেলে ঘূর্ণিঝড় ছিলো। ধারণা করা হচ্ছে, ওই যুবক ভাঙ্গারির মালামাল কুড়ানোর কাজ করতো। কারণ, লাশের পাশে একটা বস্তা পাওয়া গেছে। যার ভিতর প্লাস্টিকের বোতল ছিল।

এছাড়া মৃতদেহের সঙ্গে ছড়ায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শ ছিল। যে কারণে, পুলিশের মনে হচ্ছে, ছিন্নমূল যুবকটি ঝড়ের কবলে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের স্পর্শে মৃত্যুবরণ করে থাকতে পারে।

পুলিশ অনেক চেষ্টা করেও লোকটির নাম ঠিকানা এখন পর্যন্ত জানতে পারে নি। লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। কেউ লাশটির পরিচয় সনাক্ত করতে পারলে ০১৩২০০৬৭৭৪৬ এই মুঠোফোন নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছে শাহপরাণ থানা পুলিশ।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,‘আমাদের ধারণা, লোকটি ছিন্নমূল প্রকৃতির। প্লাস্টিকের বোতল কুড়াতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে মারা গেছে। লাশটি পরিচয় না পাওয়ায় মর্গে পড়ে আছে। কেউ পরিচয় পেলে শাহপরাণ থানার সঙ্গে যোগাযোগ করলে আমরা তার পরিবারের কাছে লাশটি পৌঁছে দিব।’বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *