গেল ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ জামিন মঞ্জুর করেন। জামিন শুনানির সময় বাদী পক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে বেলা ১১টায় এমএ মান্নানের জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোল চলাকালে এজলাস ছেড়ে চলে যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করা হয়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমএ মান্নান।

গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হিজল-করচ নামক নিজ বাসভবন থেকে এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেই থেকে সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছিলেন, এমএ মান্নানের শারীরিক নানা জটিলতা রয়েছে। বহুদিন থেকে তিনি বুকে ও পেটে ব্যথার ওষুধ সেবন করেন। চিকিৎসকেরা পরীক্ষা-নীরিক্ষা করে বুঝেছেন শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা বেশি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। এ ছাড়া এখানে বক্ষব্যাধির কোনো বিশেষজ্ঞ নেই। তাই সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *