সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর পূর্ব দরগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯’ র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃত আফতাব আলী কালা মিয়া (৫০) কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আহমদ আলীর ছেলে।

র‍্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত কালা মিয়া দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত নাশকতা মামলার এজাহারনামীয় আসামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *