আজ দেশের পাঁচ পৌরসভা, ৮১ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একযোগে ভোট গ্রহণ করা হবে। পাঁচ পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। একই দিনে ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টি ইউপির বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনও হবে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে বলে তিনি জানান।

গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *