করো’নাকালীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আজ পর্যট’কদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ভ্রমণ পিপাসুরা মানছেন না স্বাস্থ্যবিধি। দলে দলে কতিপয় পর্যটনকেন্দ্রগুলোর ভেতর ও বাহিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি কোন নজরদারিও। যে কারণে বাড়ছে করো’না সংক্রমণের ঝুঁ’কি।

শুক্রবার ঈদুল ফিতরের দিন সরেজমিন সিলেটের শ্রীমঙ্গল উপজে’লার পর্যটন স্পট গ্রান্ড সুলতান, লাউয়াছড়া, বধ্যভূমি, কমলগঞ্জের মাধবপুর লেকে গিয়ে দেখা যায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কারো মুখে নেই মাস্ক। মানছে নাসামাজিক দূরত্ব। গ্রান্ডসুলতান রিসোটের ভেতরে লোক পর্যট’ক সংখ্যা কম হলেও বাহিরে ছিল ফটো শিকারীদের জটলা। একই অবস্থা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সাম্মুখেও। করো’নার নিষেধাজ্ঞার কারণে এর ভেতর যেতে না পারলেও প্রবেশমুখে দল বেঁধে ফটো তুলতে দেখা পর্যট’কদের। এবং এর আশপাশে টিলা-াঁহাড় চুড়ায় উঠেন দর্শনার্থীরা। মাধবপুর লেকে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন শতাধিক দর্শনার্থী। এক পর্যায়ে স্থানীয় পু’লিশ প্রশাসন চড়াও হলে বের হয়ে আসেন অনেকেই।

ভ্রমণ পিপাসুদের মধ্যে অনেকেই জানান, গেল বছরও করো’নার কারণে কোথাও ভ্রমণে যাওয়া হয়নি। তাই একটি মানসিক প্রশান্তির জন্যে এসেছি। এ বিষয়ে কথা বলতে সিলেটের জে’লা প্রশাসক এম কাজী এম’দাদুল ইস’লামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *