সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার চিকিৎসা সামগ্রীর ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটককৃত স্বর্ণের পরিমাণ ১ কেজি ১৬০ গ্রাম, যার বাজারমূল্য ৮০ লক্ষ টাকা।

শুক্রবার সকাল ৭ টায় দুবাই থেকে আসাত একটি ফ্লাইটের এক যাত্রীর কছ থেকে এগুলো আটক করা হয়। এসময় মো আলী আহমদ নামের ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার মো. আল‌ আমিন জানান, বাংলাদেশ বিমানের বিজি ০২৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় অবতরণ করে। পরে গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় আটককৃত ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে কাস্টমস।

তল্লাসি চালিয়ে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেব্যুলাইজারের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। যা ১১টি পাতসদৃশ্য।

এ সময় ওই যাত্রী গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামের মো. আলী আহমেদকে আটক করা হয়।

আল আমিন জানান, মামলা দায়েরের পর আজ বিকেলে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *