বালাগঞ্জে সেইপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে স্কুল ও কলেজ পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বালাগঞ্জ সরকারি কলেজ হলরুমে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-সেইপ-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদী’র সভাপতিত্বে এবং সেইপের ফিল্ড মনিটরিং অফিসার মো. আখিরুজ্জামান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিসিসি এক্সপার্ট একেএম মঞ্জুরুল হক ও কলেজের প্রভাষক ওহী আলম রেজা প্রমুখ। সভায় কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *