সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আবর্জনার ট্রলি থেকে দশটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কাস্টমস।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে কাতারের দোহা ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে বারগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজাসি পারভেজ।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’ রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল ফ্লাইটে করে সোনা আসছে। সেজন্য আগে থেকেই সতর্ক হয়ে বিমান অবতরণের পরই যাত্রীদের তল্লাশি করি, কিন্তু সোনা পাইনি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে দশটি সোনার বার উদ্ধার করা হয়।’

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *