কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

ওসি আরও বলেন, রোববার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *