সিলেটে মৃ’ত্যুহীন একদিন পর আবারো বাড়লো মৃ’ত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মহামা’রি করো’নায় আ’ক্রান্ত হয়ে একদিনে প্রা’ণ হারিয়েছেন ৩ জন। নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ৭২ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন।

বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিলেটে ২৪ ঘন্টায় করো’না আ’ক্রান্ত হয়েছেন ৭২ জন।তারমধ্যে সিলেট জে’লার ৪১ জন, সুনামগঞ্জে৭ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১১ জন।

নতুন করে আ’ক্রান্তদের নিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন। তারমধ্যে সিলেট জে’লায় আ’ক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০২ জন।

একই সময় সুস্থ হয়েছেন ৪২ জন। তারমধ্যে সিলেটের ২৯ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারে ৫ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৫৪০ জন। তারমধ্যে সিলেট জে’লার ১৩ হাজার ৬১২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭১ জন ।

এদিকে সিলেট জে’লায় হাসপাতা’লে ভর্তি হয়েছেন ১১ জন করো’না আ’ক্রান্ত রোগী। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতা’লে চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন। এরমধ্যে সিলেট জে’লায় ১৬৫ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৫ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মা’রা গেছেন তাদের মধ্যে ২ জন সিলেট জে’লার ও ১জন সুনামগঞ্জের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করো’নায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৪ জনে। এরমধ্যে সিলেট জে’লার ৩০৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *