পুরো দক্ষিণ এশিয়ার জন্য বড় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে বাংলাদেশ। অন্যায়-অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার যে মন্ত্র বাংলাদেশের ছাত্র-জনতা শিখিয়েছেন, তাতে উজ্জীবিত হয়েছেন ভারত ও পাকিস্তানের আন্দোলনকারীরাও।

ভারতে আরজি কর হাসপাতাল কাণ্ডে ফুঁসে উঠেছে জনতা। ওদিকে পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ছাত্ররা। ভারত এবং পাকিস্তানের এই দুই আন্দোলনেই বাংলাদেশের নাম ঘুরেফিরে আসছে।

পাকিস্তানের করাচিতে আন্দোলনকারীদের মুখে শোনা গেছে, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ!’ স্লোগান। অন্যদিকে কলকাতায় আরজি কর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাসকশ্রেণিকে বারবার বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।

এই প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে গর্বের কথা জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। লিখেছেন, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান। বাংলাদেশীদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব ,আর কিছু থাকুক আর না থাকুক ,আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে আর আছে বাঘের মতো একটা কলিজা।’

বাংলাদেশিদের সংগ্রামী ইতিহাস মনে করিয়ে দিয়ে চমক আরও লিখেছেন, ‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো বীরের দেশ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *