সিলেটে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আকাখাজনা বড়বাড়ি মাঠে ১০ মে সোমবার বিকাল ৩টায় এন.আর.বি ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ জামিল ইকবাল এবং এন.আর.বি ব্যাংক লিঃ এর পরিচালক প্রবাসী জাহেদ ইকবাল এর সহযোগিতায় এন.আর.বি ব্যাংক লিঃ এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও ছয়শত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সরওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এন.আর.বি ব্যাংক লিঃ সিলেটের ক্লাস্টার হেড প্রশান্ত কুমার সিংহ, এন.আর.বি ব্যাংক লিঃ গোয়ালাবাজার শাখার কর্মকর্তা ফখরুল হাসান তাপাদার, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার হাবিবুর রহমান, সিলেট বিভাগের মনিপুরী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনুরাজ সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী, জামিল ইকবাল লিঃ এর একাউন্টেড অনিমেষ চক্রবর্তী সহ প্রমুখ।

জনাব আবু কাওছার আহমেদের উপস্থাপনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।

এন.আর. ব্যাংক লিঃ এর আয়োজনে পর্যায়ক্রমে সিলেট জেলায় ২২ হাজার পরিবারকে এই সহযোগিতা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *