কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাকে আটকের পর রাতে কুলাউড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

গ্রেপ্তার হওয়া সিএনজি চালিত অটোরিকশাচালকের নাম মো. ফোরকান আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার একিদত্তপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।

তিনি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি খুবই অসুস্থ। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফোরকানকে শনিবার মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যাত্রী পরিবহনের সময় উপজেলার এক দিনমজুর পরিবারের কিশোরীর সঙ্গে ফুরকানের পরিচয় হয়। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাড়ির সামনের রাস্তায় ফোরকানের দেখা হয়। তিনি কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর রাতে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেল চারটার দিকে কিশোরীকে গাড়িতে তুলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে নিয়ে যান ফোরকান। সেখানে নির্জন স্থানে মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তার গাড়ি আটকান। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফোরকান ও কিশোরীকে থানায় নিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *