মৌলভীবাজারের কুলাউড়ায় টিলা কাটাসহ বালু ও মাটি তোলার দায়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আলমগীর মিয়া কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, জয়চণ্ডীর মলাংগি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর কাছেই আবাসিক এলাকার ভেতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েক দিন অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে থানা-পুলিশের একটি দল সহায়তা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *