সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে জমি নিয়ে মারামারিতে মোশাহিদ আলী (৬২) নামে একজন নিহত হয়েছেন। তিনি ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মোশাহিদ আলী ও প্রতিপক্ষ ফারুক মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। বুধবার (১০ আগষ্ট) সকাল ৮ টায় মোশাহিদ আলীর গোষ্ঠী ও ফারুক মিয়ার গোষ্ঠীর মধ্যে এই জমি নিয়ে মারামারি হয়। এতে মোশাহিদ আলীসহ তার ভাতিজা ফারুক মিয়া, মওদুদ, হাসান, আব্দুল হান্নান আহত হয়। অপর পক্ষের আহত হয়েছে হামিদ মিয়া। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মোশাহিদ আলী মারা যান। আহত ফারুক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *