সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে নিজ ঘর থেকে ছালেখা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ার বাজার এলাকার পুরান বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পুরান বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। নিহতের প্রতিবেশীরা জানান তার ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সবাই কাজের সন্ধ্যানে বিভিন্ন এলাকায় থাকেন। বসতঘরে তিনি একাই থাকতেন৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পৌছেছে এবং কি কারণে এ ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে তদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থলে পিবিআই কর্মকর্তারা তদন্ত করছেন এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *