গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও ১০-১২ জন আহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা এবং পেশায় মুরগি ব্যবসায়ী। এ ছাড়া দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটি কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে জানিয়ে হানিফ আলী বলেন, ‌এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সূত্র:আমাদেরসময়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *