হবিগঞ্জের চুনারুঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদলে সেক্রেটারী শাহ প্রান্তকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আঃ কাইয়ুমের পুত্র।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদি হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছড়াও শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা, পুলিশ এসল্ট সহ ৩টি মামলা রয়েছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *