জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে মসজিদের ভিতরে ছুরিকাঘাতে লিয়াকত আলী (৫৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাংঙ্গিয়ারগাঁও গ্রামের আহত বৃদ্ধ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া পূর্ব বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ ২/৩ জন ওই বৃদ্ধকে ঘেরাও করে। এক পর্যায়ে ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *