মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের কে এম আহসান কবীর এর বাড়িতে নেটের জালে অজগরটি আটকা পড়ে। বাড়ির মালিক সাপটি না মেরে খবর দেন স্থানীয় বন কর্মীদের।

খবর পেয়ে পরিবেশ কর্মীরা স্থানীয় বন বিভাগের লোকজনের সাথে যোগাযোগ করে রাত ৯  টার দিকে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সােটি লাঠিটিলা সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়।

স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোর্শেদ আলম বলেন, রাতে হঠাৎ বড় ধামাই গ্রামের এ কে এম আহসান কবীর ফোন দিয়ে বলেন উনার জালে একটি সাপ আটকে রয়েছে। আমি স্থানীয় বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে পাথারিয়া সংরক্ষিত বনে ছেড়ে দেই।

তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে এটি তার প্রমাণ। একটা সময় মানুষ সাপ দেখলে তাকে মারার জন্য ভীড় করতো। এখন সাপ বাচাঁনোর জন্য আকুতি করে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, প্রথমে জালে আটকে পড়া সাপটির সংবাদ পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের মাধ্যমে। এর পর পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করে লাঠিটিলা বিটের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বনের একটা অংশ। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষায় যে কোন সময় সর্বদা প্রস্তুত রয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *