মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।

সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির পাঠাগার সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিনিয়র আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টচার্য্য, কোষাধ্যক্ষ কাউছার মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. মাজাহারুল হক, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেইন মঞ্জু, মো. কামাল আহমেদ, মো. মখলিছুর রহমান, আ স ম মুবিনুল হক শাহীন, জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান তারেক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে।

সব শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *