সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬ জন আটক, ও ১টি ফেলুডার নষ্ঠ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় (২ জানুয়ারী) বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাটে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ ট্রাক বালু জব্দ, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করে এবং ৩ জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *