ঘন কুয়াশায় আকাশ ঝাপসা থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা বিমানের ওঠানামা বন্ধ ছিল। এ সময় ৪ টি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী বিমানবন্দরে নেমেছে। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ টি ফ্লাইট নামে।

জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ৩ ঘণ্টা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ ছিল। এ সময় ৪ টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরে নেমেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় ভোর ৬টা থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। ৯টার পর থেকে ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়ন করছে।

কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আগত ফ্লাইট সিলেট এবং সিঙ্গাপুর ও শারজাহর ফ্লাইট চট্টগ্রাম অবতরণ করেছে। এ ছাড়াও বিমানের দাম্মাম থেকে আগত ফ্লাইটটি পাঠানো হয় সিলেটে। একই কারণে বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট ৬ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।

কুয়াশার কারণে ঢাকার আকাশে দীর্ঘক্ষণ চক্কর দিয়ে অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের রিয়াদ ও মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইট, ইউএস-বাংলার মাস্কাট, ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে আগত ফ্লাইট।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *