সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাহাড়ী ঢলের পানিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মফিনূর মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সামনে ছোট খাল লামক স্থানে ঘটনা ঘটে।

তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নিহতের পরিবারে বরাদ দিয়ে তাহিরপুর থানা পুলিশ জানায়,পাহাড়ী ঢলের পানি প্রবল বেগে গাজীপুর গ্রামের সামনে ছোট খাল দিয়ে প্রবেশ করেছে। সেখানে মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে গিয়ে অসাবধানতা বসত তিনি ডুবে যান। এরপর ঘন্টা খানেক পরে তার স্বজনরা তাকে খোঁজা খুঁজির শুরু করে। পরে ঘটনাস্থলেই তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও তার পরিবার। এই ঘটনার নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে মফিনূর মিয়া পানিতে ডুবে মারা গেছেন। নিহতের পরিবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *