সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চোরাইকৃত সিএনজি দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর রাতে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে জানিয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন উপজেলার বাবুল নগর গ্রামের মোঃ রিফাত উল্লাহর ছেলে মোঃ ফয়জুল ইসলাম। মামলার পর পুলিশ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত শুরু করে। গত ১৭ ডিসেম্বর রাতে সিএনজি অটোরিকশা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সিএনজি চোর চক্রের সদস্য কালা মিয়া (৪৪)। সে উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস এবং গোয়াইনঘাট সার্কেল এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করি। অভিযানে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হই। এ ছাড়াও চোর চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *