হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী সীরাতুন্নবী সা. মহাসম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার ও শনিবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রেলওয়ে পার্কিংয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২য় দিন বাদ মাগরিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামের পাঁচ স্তম্ভের একটি যাকাত। এটি ধনীদের কাছ থেকে গরীবের পাওনা। হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না। যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। সরকারের যাকাত বোর্ড রয়েছে। এ বোর্ডের মাধ্যমে ২০২৫ সালে ১১ কোটি টাকা সারা দেশে বিতরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসের আগে একসাথে ৬৪ জেলায় গরীব দুঃখীদের মাঝে যাকাতের টাকা বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, আগামী বছর (২০২৬ সালে) যাকাতের ২৫ কোটি টাকা গরীবদের মাঝে বিতরণ করা হবে। যাকাত অ্যাপ চালু হয়েছে। আপনারা যাকাত বোর্ডে সহায়তা করুন। এ টাকা গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হবে। যারা যাকাত দেয় না, তারা মুনাফিক।

এছাড়াও দুইদিন ব্যাপী সীরাতুন্নবী সা. মহাসম্মেলনে ১ম দিন বয়ান করেন, আল্লামা নূরুল ইসলাম সাহেব-ওলীপুরী, মুফতি সিরাজুল ইসলাম সাহেব-মিরপুরী, মাওলানা মাসরুরুল হক সাহেব-হবিগঞ্জ, মাওলানা আবু সালেহ সা’দী সাহেব-রায়ধর, মুফতি উবায়দুর রহমান সিরাজী সাহেব-শায়েস্তাগঞ্জ, মুফতি মঈনুদ্দিন খান তানভীর সাহেব-ঢাকা, মাওলানা রফিকুল ইসলাম সাহেব-হরষপুরী। ২য় দিন বয়ান করেন, আল্লামা রশীদুর রহমান ফারুক-পীরসাহেব বরুণা, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আল্লামা নূরুল ইসলাম সাহেব-ওলীপুরী, আল্লামা মামুনুল হক সাহেব-ঢাকা, মাওলানা শায়খ তাহমীদুল মাওলা সাহেব-ঢাকা, মাওলানা লোকমান সা’দী সাহেব-হবিগঞ্জ ।

পরিশেষে হাজারো স্রোতার উপস্থিতিতে আল্লামা মামুনুল হক সাহেবের মোনাজাতের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তী ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *